× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৫ কোটির বাড়ির ভাড়াটে খুঁজছেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৬:১৩ পিএম

৪৫ কোটির বাড়ির ভাড়াটে খুঁজছেন রোনালদো

ইউরোপের পাঠ চুকিয়ে এশিয়ার মধ্যপ্রাচ্যে থিতু হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলোয়াড়ি জীবনে পর্তুগিজ মহাতারকা নয় বছর কাটিয়েছেন স্পেনের রাজধানী মাদ্রিদে। ২০১০ সালে সেখানে বসবাসের জন্য কিনেছিলেন বিলাসবহুল বাড়ি। এরপর স্প্যানিশ ডেরা ছেড়ে ইংল্যান্ড হয়ে এবার সৌদি আরব। মাদ্রিদের সেই বাড়িটি এবার বিক্রি করে দিতে চান রোনালদো, খুঁজছেন ভাড়াটেও। 

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের ফরোয়ার্ড সিদ্ধান্ত নিয়েছেন মাদ্রিদের সম্পত্তি আপাতত ভাড়া দেবেন, ইউরোপের মিডিয়া গুলোর এমন খবর। তো সেই সুবিশাল বাড়িটি ভাড়া নিতে হলে মাস গেলেই গুনতে হবে প্রায় ৮ লাখের বেশি টাকা। চার হাজার বর্গমিটার জায়গা জুড়ে তৈরি   বিলাসবহুল বাড়িটির অন্দরসজ্জা করেছেন জোয়াকিন তোরেস নামে এক বিখ্যাত স্থপতি। বাড়ির মধ্যে ‘সিআর৭’ লেখা রয়েছে বিভিন্ন জায়গায়। বাড়িটিতে সাতটি শোয়ার ঘর এবং নয়টি বাথরুম রয়েছে। দুটি সুইমিং পুল রয়েছে। একটি ফুটবল মাঠ এবং জিমও রয়েছে বাড়িটিতে।

আরও পড়ুন:

জর্জিনা রদ্রিগেজ ‘আই অ্যাম জর্জিনা’ নামে নেটফ্লিক্সের একটি তথ্যচিত্রে বলেছেন, ‘এক বার রান্নাঘরে যাচ্ছিলাম পানি নিতে। কিন্তু কোন দিক দিয়ে যাব বুঝতেই পারছিলাম না। কখনও কখনও আমার আধ ঘণ্টা লেগে যেত বসার ঘরে ফিরে আসতে। কারণ রাস্তা বুঝতে পারতাম না। আমার ছ’মাস সময় লেগেছিল পুরো বাড়িটা বুঝে উঠতে।’

পর্তুগালের তারকার জন্মস্থান মাদেইরাতে আছে দুটি বাড়ি। ইতালির ক্লাব জুভেন্টাসে খেলার সময় তুরিনে কিনেছিলেন একটি বাড়ি। স্পেনের মারবেলা এবং পর্তুগালের কুইন্টা ডি মারিনহাতেও বাড়ি আছে তার। এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন তিনি। সেখানের একটি হোটেলে সপরিবার রয়েছেন রোনালদো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা