প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:০৭ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:১০ পিএম
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে আর্জেন্টিনাকে চূড়ান্ত করেছে ফিফা। মঙ্গলবার সদ্য বিশ্বকাপজয়ীদের নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মূলত,আগামী ২০ মে থেকে ইন্দোনেশিয়ায় হওয়ার কথা ছিল বিশ্বকাপটি। পরে ইসরাইলের অংশ নেওয়াকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় তৈরি হয় অস্থিরতা। পরে ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেয় ফিফা। পরে একমাত্র দেশ হিসেবে টুর্নামেন্টটি আয়োজনের জন্য ফিফাকে প্রস্তাব দেয় আর্জেন্টিনা। তবে তাৎক্ষণিক আর্জেন্টিনার নাম চূড়ান্ত করেনি ফিফা। অবশেষে আজ আর্জেন্টিনাকে আয়োজক হিসেবে চূড়ান্ত করেছে ফিফা।
আরও পড়ুন:
চলতি বছরের ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। এর আগে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২১ এপ্রিল সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে।