× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইফতিখারকে থামিয়ে হারতে বসা ম্যাচ জিতল নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১২:১৯ পিএম

ইফতিখারকে থামিয়ে হারতে বসা ম্যাচ জিতল নিউজিল্যান্ড

হারতে বসা ম্যাচে নায়ক হতে পারবেন ইফতিখার আহমেদ। সে পথেই রেখেছিলেন দলকে। ম্যাচে ৬টি ছক্কা হাঁকানো ইফতিখারকে শেষ ৩ বলে করতে হতো ৫ রান। জিমি নিশামকে উড়িয়ে মারতে গিয়ে থামতে হলো তাকে। পারলেন না হারিস রউফও। ৪ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী নিউজিল্যান্ড। সিরিজে এখন ২-১ ব্যবধান।

লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে হারতে বসা ম্যাচে প্রাণ এনেছিল ইফতিখারের ঝড়ো ব্যাটিং। সম্ভাবনা জেগেছিল সিরিজ নিশ্চিত করার। নিউজিল্যান্ডের ৫ উইকেটে করা ১৬৩ রান তাড়া করতে নেমে ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। সেই পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচে ছিল ইফতিখারের বিধ্বংসী ব্যাটিংয়ে।

ম্যাচ জিততে শেষ ৩৫ বলে ৭৬ রান করতে হতো পাকিস্তানকে। সেখান থেকে ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে জয় নাগালে নিয়ে আসেন ইফতিখার। ভালো সঙ্গ দেন ফাহিমও। ২ ছক্কা ২ চারে ১৪ বলে ২৭ রান করে ফাহিম আউট হন উনিশতম ওভারে। শেষ ওভারে ইফতিখারের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৫ রান। 

প্রথম বলে ৬ আর তৃতীয় বলে চার মেরে লক্ষ্যটা হাতের মুঠোয় নিয়ে আসেন ইফতিখার। কিন্তু চতুর্থ বলে আর সীমানা পার করতে পারেননি। লং অনে ড্যারিল মিচেলের ক্যাচে থেমে যায় ২৪ বলে ৬০ রানের ইনিংস। সেই সঙ্গে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের স্বপ্নভঙ হয় পাকিস্তানের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা