× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেন্নাইয়ের রান পাহাড়ের চূড়ায় ওঠে পা হড়কাল ব্যাঙ্গালুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৩:১১ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৩:১২ পিএম

চেন্নাইয়ের রান পাহাড়ের চূড়ায় ওঠে পা হড়কাল ব্যাঙ্গালুরু

আইপিএলে সোমবার আগে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২২৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের রান পাহাড়ের চূড়াই ওঠেছিল ব্যাঙ্গালুরুও। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা। ৪৪৪ রানের ম্যাচ হেরেছে মাত্র ৮ রানে।

আরও পড়ুন: 

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও অঞ্জিকা রাহানের ঝড়ো ইনিংসে ভর করে বড় রানের ভিত পায় চেন্নাই। রাহানে ২০ বলে ৩৭ রান করে ফেরার পর শিভাম ডুবে এসে রানের চাকা ঘুরান। অন্য প্রান্ত থেকে ব্যাট চালান কনওয়ে। আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির। যদিও শেষ পর্যন্ত কনওয়ের ৪৫ বলে ৬ ছক্কা ও ৬ চারে সাজানো ইনিংসটি থামে ৮৩ রানে। শেষ দিকে মঈন আলীর ঝড়ো ৯ বলে ১৯ রানে ভর করে ৬ উইকেটে ২২৬ রান জমা করে স্কোরবোর্ডে।

রান তাড়া করতে নেমে একের পর এক সুযোগ পায় ব্যাঙ্গালুরুর ব্যাটাররা। প্রথমে কোহলির ক্যাচ মিস, পরে ফাফ ডু প্লেসি ও দীনেশ কার্তিকের ক্যাচ ফেলে চেন্নাই। কোহলি সুযোগ কাজে লাগাতে না পারলেও বাকি দু’জন কাজে লাগিয়েছেন। প্লেসি ৩৩ বলে ৬২ রান করেন। কার্তিকের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৮ রান। মাঝে ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। তাতে বড় লক্ষ্যের পেছনে শেষ পর্যন্ত ম্যাচে ছিল ব্যাঙ্গালুরু। যদিও শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির দল ম্যাচ জিতেছে ৮ রানে। তবে শেষ দিকে ওয়েন পার্নেল লড়তে পারলে ম্যাচ হাতছাড়া হতে পারতো চেন্নাইয়ের। তবে হয়নি সেটি। ব্যাঙ্গালুরুর ইনিংস থেমেছে ৮ উইকেট খরচায় ২১৮ রানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা