× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতার জয়ে ফেরা নিয়ে আশাবাদী লিটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৪:৪৯ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৬:৩০ পিএম

কলকাতার জয়ে ফেরা নিয়ে আশাবাদী লিটন

২২ গজে সময়টা দারুণ কাটচ্ছিল লিটন কুমার দাসের। উপহার স্বরূপ প্রথমবারের মতো আইপিএল খেলতে ডাক পান বাংলাদেশ ওপেনার। ধারণা করা হচ্ছিল কলকাতার হয়ে নিয়মিতই ওপেনিংয়ে দেখা যাবে দারুণ ছন্দে থাকা লিটনকে। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত লিটনকে মাঠে নামায়নি কলকাতা। বিপরীতে তার জায়গায় খেলা রহমানুল্লাহ গুরবাজ টানা ব্যর্থতার ছাপ রেখে যাচ্ছেন। হারছে দলও। তবে কলকাতার জয়ে ফেরা নিয়ে আশাবাদী লিটন।

আরও পড়ুন: 

কেকেআরের জার্সিতে কবে খেলবেন লিটন, অভিষেক কোন দলের বিপক্ষে? এমন প্রশ্নের উত্তর পেতে সময় লাগছে বেশ। তবে সবশেষ টানা তিন ম্যাচে গুরবাজ ব্যর্থ হওয়ায় সুযোগ মিলতে পারে দ্রুত। গতকাল (রোববার) মুম্বাইয়ের বিপক্ষে ১২ বলে মোটে ৮ রান করেছেন গুরবাজ। আন্দ্রে রাসেলও কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। ফলে ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতার একাদশে আসতে পারে পরিবর্তন। অভিষেক হতে পারে লিটন দাসের।

ওই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী লিটন। সোমবার নিজের অফিসিয়াল ফেসবুকে কলকাতাকে নিয়ে বার্তা দিয়েছেন তিনি। বলেন, ‘আশা করি কেকেআর শিগগিরই শক্তিশালী প্রত্যাবর্তন করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা