× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেভিয়ার থেকে শিক্ষা নিয়ে নটিংহ্যামকে হারাল ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৩:৪০ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৬:১৬ পিএম

সেভিয়ার থেকে শিক্ষা নিয়ে নটিংহ্যামকে হারাল ম্যানইউ

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজ ঘরে সেভিয়ার বিপক্ষে এগিয়ে থাকতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২-২ গোলে সমতায় শেষ হয়েছে ম্যাচটি। তবে সেখান থেকে শিক্ষা নিয়েছে রেড ডেভিলরা। পরের ম্যাচে আর একই ভুল করেননি টেন হাগ শিষ্যরা। প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের ডেরায় নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে টেন হাগের দল। এ জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে রেড ডেভিলদের। ৩০ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান তালিকার ৩ নম্বরে।

আরও পড়ুন : 

আগের ম্যাচের ভুল শুধরে এ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যানইউ। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত। অ্যান্টনির গোলে ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে যায় রেড ডেভিলরা।

দ্বিতীয়ার্ধেও অ্যান্টনি। তবে এবার নিজে গোল করেননি। ম্যাচের ৭৬ মিনিটের সময় সতীর্থ ডিওগো দালোটকে দিয়ে গোল করিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার গোলে ব্যবধান ২-০ হয়। ম্যাচের বাকি সময় আর গোল না হলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে টেন হাগের দল।

ম্যাচ শেষে টেন হাগ বলেন, ‘আমরা গেম বাই গেম এগিয়ে যাব। আমাদের জিততে হবে, আমরা ম্যানচেস্টার ইউনাইটেড। এটাই আমাদের পন্থা। আমি জানি এটি সব সময় কার্যকর হবে না, আপনি যদি অনেক ম্যাচ খেলেন তবে মাঝে মাঝে বিপত্তির সম্মুখীন হবেন। আপনি ড্র করতে পারেন। গত সপ্তাহে সেভিলার বিপক্ষে আমরা ভুল করেছি। ভুল করলে তা থেকে আপনাকে শিখতে হবে। আজ একটি ঘনীভূত এবং মনোযোগী পারফরম্যান্স ছিল। আর এটিই আমাদের প্রয়োজন। বিশেষ করে যখন আপনি মৌসুমের শেষের দিকে। যেমনটি আমি আগেই বলেছি, এ মৌসুমে পয়েন্ট বেশি ব্যয়বহুল কারণ তারা সবই ফাইনাল। শীর্ষে তাই প্রতিটি পয়েন্টের জন্য আপনাকে সত্যিই লড়াই করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা