× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেকে শচীনের পরামর্শ : খেলাটাকে প্রাপ্য সম্মান দাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৪:০৬ পিএম

ছেলেকে শচীনের পরামর্শ : খেলাটাকে প্রাপ্য সম্মান দাও

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর অবশেষে গতকাল প্রথমবারের মতো আইপিএল খেলতে মাঠে নেমেছিলেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। গতকাল কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয় তার। এদিন বল হাতে খুব একটা আলো কাড়তে না পারলেও ছেলেকে পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। ছেলের অভিষেক নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শচীন।

আরও পড়ুন : 

কিংবদন্তি বাবার মতো ব্যাটসম্যান নন অর্জুন। তবে বাঁহাতি এই পেসার দলের প্রয়োজনে ব্যাটটাও চালাতে পারেন। যদিও অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পাননি। বল হাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ওভারটা ভালোই করেছিলেন। দেন মাত্র ৪ রান। দ্বিতীয় ওভারে ১৩ রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে আনেননি মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদব। অর্জুনের অভিষেকের মধ্য দিয়ে আইপিএলে দারুণ একটা ঘটনারও জন্ম হয়েছে—বাবার পর একই দলে ছেলের অভিষেক। ক্যারিয়ারের শেষ দিকে শচীন টেন্ডুলকার আইপিএলে যে ৭৮টি ম্যাচ খেলেছিলেন, সব কটিই ছিল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে।

ছেলের অভিষেকে দারুণ উচ্ছ্বসিত শচীন ছেলেকে দিয়েছেন পরামর্শ, ‘অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে তোমার পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ক্রিকেট খেলাটারও অনুরাগী, আমি জানি, তুমি সামনের দিনগুলোয় খেলাটাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেবে। ক্রিকেটও তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। এ জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভকামনা রইল!’

অর্জুনকে অভিনন্দন জানিয়েছেন সৌরভ গাঙ্গুলিও, ‘মুম্বাইয়ের হয়ে অর্জুনকে খেলতে দেখে খুব খুশি হলাম। ওর চ্যাম্পিয়ন বাবা নিশ্চয়ই গর্বিত হবেন। ওর জন্য অনেক শুভেচ্ছা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা