× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেটাফের বিপক্ষে ড্রয়ের পর বার্সাকে কোর্তোয়ার খোঁচা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১২:২২ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১২:৪৫ পিএম

গেটাফের বিপক্ষে ড্রয়ের পর বার্সাকে কোর্তোয়ার খোঁচা

মাঠের ফুটবলে হঠাৎই যেন ছন্নছাড়া বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দুই ম্যাচ খেলে ফেললেও এখনও জয়হীন বার্সা। জিরুনার বিপক্ষে ড্রয়ের পর রবিবার লা লিগায় গেটাফের বিপক্ষেও পয়েন্ট ভাগ করেছে জাভি হার্নান্দেজের দল। যদিও পয়েন্ট টেবিলে এখনও ঢের এগিয়ে বার্সা। তবে তা নিয়েও এখন খোঁচা দিতে ছাড়ছেন না চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবু কোর্তোয়া।

আরও পড়ুন : 

চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান এতটাই বাড়িয়ে নিয়েছে বার্সা যে নয় ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় একরকম নিশ্চিত হয়ে গেছে। ২৯ ম্যাচ খেলে এ মুহূর্তে বার্সার পয়েন্ট ৭৩, সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬২।

১১ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে রিয়ালের পক্ষে লিগ শিরোপা জেতা যে প্রায় অসম্ভব, তা স্বীকারও করেছেন দলটির গোলকিপার থিবু কোর্তোয়া। তবে খোঁচা দিতে ছাড়েননি বার্সাকে, ‘বার্সেলোনার সঙ্গে আমাদের পয়েন্ট ব্যবধান অনেক। কিন্তু আমাদের হাতে কোপা দেল রের ফাইনাল আছে। এ সপ্তাহেই আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ আছে। আমরা সপ্তাহজুড়ে ব্যস্ত থাকি। আর ওরা শুধু এক শনিবার থেকে আরেক শনিবার (সপ্তাহে এক ম্যাচ) খেলে, তাদের জন্য লিগ জেতা সহজ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা