× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্নের মুখে ওয়ার্নার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৩:৫৯ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৪:০০ পিএম

ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্নের মুখে ওয়ার্নার

চলতি আইপিএল চার ম্যাচ শেষে এখনও জয়হীন দিল্লি ক্যাপিটালস। তবে নিয়মিতই রান পাচ্ছেন দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। গত ম্যাচেও ফিফটির দেখা পেয়েছেন অজি তারকা। যা এবারের আসরে তার তৃতীয়। এছাড়াও আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২০৯ তার নামের পাশে। যদিও দল হারায় নিয়মিতই সমালোচিত হতে হচ্ছে তাকে। মূলত, ওয়ার্নারের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তারকারা।  

আরও পড়ুন: 

চলতি আইপিএলে এখন পর্যন্ত ২০৯ রান করলেও তার স্ট্রাইক রেট ছিল ১১৪.৮৩। যেখানে ২২৫ রান নিয়ে শীর্ষে থাকা শিখর ধাওয়ান ব্যাট করেছেন ১৪৯ স্ট্রাইক রেটে। ৩ নম্বরে থাকা রুতুরাজ গায়কোয়াড়ের স্ট্রাইক রেট ১৬১। তাই ম্যাচ হারায় দায় তাকে দিচ্ছেন অনেকেই। গত ম্যাচে ওয়ার্নারকে বীরেন্দ্র শেবাগ বলেছিলেন, ‘জয়সোয়ালের কাছ থেকে শেখো, সে ২৫ বলে ফিফটি করেছে। আর সেটি যদি করতে না পারো, তাহলে আইপিএলে খেলতে এসো না।’

গতকাল ওয়ার্নার ফিফটি করেছেন ৪৩ বলে। এরপর ৪৭ বলে ৫১ রান করে সাজঘরে ফিরেন। যেখানে অক্ষর প্যাটেল ফিফটির দেখা পেয়েছেন মাত্র ২২ বলে। এই আসরে ওয়ার্নারের করা তিন ফিফটিই এসেছে ৪০ বলের বেশি খেলে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান, ‘ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন? কম স্ট্রাইক রেট নিয়ে সে তো অনেক দিন খেলে যাচ্ছে।’

বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, ‘গ্রেট ডেভিড ওয়ার্নার রান করতে এতটা সংগ্রাম করছেন, তা দেখা মোটেই সহজ নয়। এই মুহূর্তে তাঁর ইনিংস দিল্লিকে ছন্দ ফিরে পেতে সাহায্য করছে না। অক্ষরের দুর্দান্ত ইনিংসেই দিল্লি ১৭২ রানের সংগ্রহ পেয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা