× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ার্নকে বিধ্বস্ত করে সেমিতে এক পা সিটির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ০৩:১৬ এএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১০:৫৩ এএম

বায়ার্নকে বিধ্বস্ত করে সেমিতে এক পা সিটির

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের ডেরা ইতিহাদ স্টেডিয়ামে এ জয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে পেপ গার্দিওলার দল। দারুণ জয়ে থমাস টুখেলের বিপক্ষে ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগে হারের মধুর প্রতিশোধ নিল গার্দিওলা।

ইতিহাদে এদিন ম্যাচের শুরু থেকেই বায়ার্নকে চেপে ধরে সিটি। একের পর এক আক্রমণে কাঁপন ধরায় বায়ার্ন দুর্গে। তবে সিটি সমর্থকদের প্রথম উদযাপন করতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত। বার্নার্দো সিলভার বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়িয়ে উল্লাসে মাতেন রুদ্রি। এরপর গোল করার আরও কিছু সুযোগ তৈরি হলেও কাজে লাগানো যায়নি। বায়ার্নও ম্যাচে ফিরতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় গার্দিওলার শিষ্যরা। কাজও হয় তাতে। তবে শুরুতে গোল পেতে বেশ বেগ পেতে হয়েছে সিটি ফুটবলারদের। ম্যাচের ৭০ মিনিটে হালান্ডের বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। এর ৭ মিনিট পর গোল করেন মৌসুমে দারুণ ছন্দে থাকা হালান্ড। এরপর আর গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথম লেগ শেষ করে সিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা