× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর পারফরম্যান্সে খুশি নন আল-নাসর কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৩:৪৪ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৪:০১ পিএম

রোনালদোর পারফরম্যান্সে খুশি নন আল-নাসর কোচ

চলতি মৌসুমেই রেকর্ড টাকা খরচ করে পর্তুগিজ সুপারস্টারকে সৌদিতে এনেছে দেশটির ক্লাব আল-নাসর। দলটির হয়ে নিয়মিতই মাঠে নামছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তবে সেই ছাপ নেই পয়েন্ট টেবিলে। সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে সবশেষ ম্যাচে ড্র করায় পয়েন্ট টেবিলের ২-এ নেমে গেছে আল-নাসর। ২৩ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ৫৩। সমান ম্যাচে ৩ পয়েন্ট এগিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। এভাবে চলতে থাকলে শিরোপা জেতা কঠিন হয়ে পড়বে আল-নাসরের। এ অবস্থায় রোনালদোকে নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন দলটির কোচ রুডি গার্সিয়া।

গত ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ মিস করেছেন রোনালদো। যার জন্য বেশ সমালোচিতও হতে হচ্ছে তাকে। গার্সিয়াও নিজের অসন্তুষ্টির কথা লুকিয়ে রাখেননি। ওই ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে আল-নাসর কোচ গার্সিয়া বলেন, ‘আল ফেইহার বিপক্ষে ম্যাচে আমরা ড্র করেছি। এ ফল মোটেও গ্রহণযোগ্য নয়, আমি খুবই অসন্তুষ্ট। আমি খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট নই। আল আদালাহর বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে সবাই যেভাবে খেলেছে, ফেইহার বিপক্ষে সেই পারফরম্যান্স অনুপস্থিত ছিল। এখনও সাতটি ম্যাচ বাকি আছে। আমরা ভালো করতে চাই। কাজটা কঠিন নয়, ফুটবলে সবকিছুই সম্ভব।’

আরও পড়ুন : 

ওই ম্যাচের পর রোনালদোকে নিয়ে কৌতুক করতে ছাড়েনি আল-ফেইহা। দলটি তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছে। যেটি কাতার বিশ্বকাপের আগে মেসির সঙ্গে মুখোমুখি বসে দাবা খেলার বিজ্ঞাপনী ছবি। মূলত মেসি ও রোনালদো নিজেরাই সেটি শেয়ার করেছিলেন। আল-নাসরের ম্যাচ শেষে ফেইহা সেই ছবি এডিট করে মেসির জায়গায় তাদের অধিনায়ক সামি আল খাইবারিকে বসিয়ে দিয়েছে। যার ক্যাপশনে লেখা হয়, ‘চেকমেট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা