× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরতি লেগ বায়ার্নে, গার্দিওলাকে মনে করিয়ে দিলেন টুখেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৩:০০ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৩:২৩ পিএম

ফিরতি লেগ বায়ার্নে, গার্দিওলাকে মনে করিয়ে দিলেন টুখেল

কদিন আগেই তারকাঠাসা পিএসজিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বায়ার্ন মিউনিখ। সেই দলটাকেই কি না উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিতের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাবারিয়ানরা। তবে ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় এখনই আশা ছাড়তে নারাজ থমাস টুখেল। ২০ এপ্রিল ফের মুখোমুখি হওয়ার আগে টুখেল মনে করিয়ে দিয়েছেন, ফিরতি লেগ বায়ার্নে।

আরও পড়ুন : 

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টুখেলের কোচিংয়েই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জয় করে চেলসি। তবে এবার কোয়ার্টার ফাইনালে পেপ গার্দিওলার দলের সঙ্গে খুব একটা পাত্তাই পায়নি টুখেলের বায়ার্ন। প্রথম লেগেই ৩ গোলের ব্যবধানের জয়ে বলা যায় সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গেছে সিটি। তবে এখনই শেষ দেখছেন না টুখেল।

ম্যাচ নিয়ে বলেন, ‘এ ম্যাচের ফলাফলে ছেলেদের গুরুত্ব দিতে দেব না আমি। এ ফল আমাদের প্রাপ্য ছিল না, গোটা ম্যাচের গল্প ফুটে উঠছে না এতে। ম্যাচে অনেক কিছুই আমরা ভালোভাবে করেছি। যদিও সেই ইতিবাচক দিকগুলোয় নজর দেওয়া অবশ্য কঠিন হবে এমন ফলের পর। তবে আমরা সাহস ও দারুণ মানসিকতা নিয়ে খেলেছি, যথেষ্ট মানসম্পন্ন ছিল আমাদের খেলা।’

পরাজয়ে হতাশ হলেও ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে চায় তার দল। বলেন, ‘অবশ্যই সবাই হতাশ। তবে আমাদের অনুভূতি মিশ্র। ছেলেদের সঙ্গে কথা বলেছি আমি এবং তাদের মনে হচ্ছে না যে ৩-০ হওয়ার মতো খেলেছে তারা। তবে বাস্তবে এটা ৩-০, এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা হাল ছাড়ব না। লড়াই করব। আর জার্মানিতে ঘরের মাঠে খেলা মানে ভিন্ন কিছু। খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার আগ পর্যন্ত এখানে শেষ বলে কিছু নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা