× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের নতুন কোচ গ্রান্ট ব্রাডবার্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২১:১৪ পিএম

পাকিস্তানের নতুন কোচ গ্রান্ট ব্রাডবার্ন

সাকলাইন মুশতাকের কোচিং মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন দলটির সাবেক বাঁহাতি স্পিনার আব্দুল রেহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন নতুন কোচ খুঁজে নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমদের দায়িত্ব সামলাবেন গ্রান্ট ব্রাডবার্ন।

তার অধীনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পাকিস্তানে কোচিং করানোর পুরোনো অভিজ্ঞতা আছে গ্রান্টের। ২০২১ সালে রমিজ রাজা পিসিবি প্রধান হওয়ার আগ পর্যন্ত হাই পারফরম্যান্স কোচিংয়ের প্রধান ছিলেন  তিনি। এর আগে ২০১৮ সালে পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন গ্রান্ট।

আরও পড়ুন: 

আফগানদের বিপক্ষে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক বাবর আজম, পেসার শাহীন শাহ আফ্রিদি ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ফেরানো হয়েছে দলে। সিরিজে বোলিং কোচ হিসেবে উমর গুলের ওপরই ভরসা রাখছে পিসিবি।  অ্যান্ড্রু প্যাটিক সামলাবেন ব্যাটিং কোচের দায়িত্ব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা