× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিল্ডিংয়ে দিল্লি, মুস্তাফিজের সুযোগ মেলেনি এ ম্যাচেও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৭:০০ পিএম

ফিল্ডিংয়ে দিল্লি, মুস্তাফিজের সুযোগ মেলেনি এ ম্যাচেও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। দুটো ম্যাচেই একাদশে জায়গা হয়নি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। ধারণা করা হচ্ছিল, তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ মিলতে পারে মুস্তাফিজের। শেষ পর্যন্ত হয়নি সেটিও। রাজস্থান রয়্যালসের বিপক্ষেও একাদশে জায়গা হয়নি তার। ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজবিহীন দিল্লি।

এর আগে লক্ষ্নৌয়ের বিপক্ষে হার দিয়ে আসর শুরুর পর গুজরাট টাইটান্সের বিপক্ষেও ৬ উইকেটে হারে দিল্লি। দুই ম্যাচ শেষে ১০ দলের আসরে তাদের অবস্থান তালিকার ৮ নম্বরে।

দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মনীশ পান্ডে, রাইলি রসু, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), অ্যানরিচ নর্টজে, খলিল আহমেদ, কুলদীপ যাদব, মুকেশ কুমার।

রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা