প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২১:০২ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২১:১৪ পিএম
সাকলাইন মুশতাকের কোচিং মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন দলটির সাবেক বাঁহাতি স্পিনার আব্দুল রেহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন নতুন কোচ খুঁজে নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমদের দায়িত্ব সামলাবেন গ্রান্ট ব্রাডবার্ন।
তার অধীনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পাকিস্তানে কোচিং করানোর পুরোনো অভিজ্ঞতা আছে গ্রান্টের। ২০২১ সালে রমিজ রাজা পিসিবি প্রধান হওয়ার আগ পর্যন্ত হাই পারফরম্যান্স কোচিংয়ের প্রধান ছিলেন তিনি। এর আগে ২০১৮ সালে পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন গ্রান্ট।
আরও পড়ুন:
আফগানদের বিপক্ষে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক বাবর আজম, পেসার শাহীন শাহ আফ্রিদি ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ফেরানো হয়েছে দলে। সিরিজে বোলিং কোচ হিসেবে উমর গুলের ওপরই ভরসা রাখছে পিসিবি। অ্যান্ড্রু প্যাটিক সামলাবেন ব্যাটিং কোচের দায়িত্ব।