× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুস্তাফিজবিহীন দিল্লির হারের হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২০:৪৩ পিএম

মুস্তাফিজবিহীন দিল্লির হারের হ্যাটট্রিক

লক্ষ্ণৌ সুপার জায়ান্টের পর গুজরাট টাইটান্সের কাছেও হেরেছিল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের বিপক্ষেও হারের বৃত্ত ভাঙতে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। মোস্তাফিজের আরেকটি ডাগ আউটে কাটানোর দিনে ৫৭ রানে হেরেছে দিল্লি।

গুয়াহাটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে রাজস্থান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে দিল্লি। আসরের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রবাদকে হারিয়ে দুর্দান্ত শুরু করা রাজস্থান পরের ম্যাচে হেরেছিল পাঞ্চাব কিংসের বিপক্ষে। সঞ্জু স্যামসনের দল মোস্তাফিজবিহীন দিল্লিকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে উঠেছে শীর্ষে।

শনিবার আইপিএলে দিনের প্রথম খেলায় ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে রয়্যালসের দুই উদ্বোধনী ব্যাটার। ৮ ওভারে ৯০ রান পেরোনো দল প্রথম উইকেট হারায় স্কোরবোর্ডে যখন ৯৮ রান। ৩১ বলে ১১ চার ও এক ছক্কায় ৬০ রান করে ফেরেন জশস্বী জয়সয়াল। তিনে নেমে অধিনায়ক সঞ্জু স্যামসন ফিরেছেন ডাক মেরে। চারে নেমে রিয়ান পরাগও বাটলারকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।

আরও পড়ুন: 

শেষ দিকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি ইংলিশদের অধিনায়ক জশ বাটলার। ৫১ বলের ইনিংস তিনি সাজিয়েছেন ১১ চার ও এক ছক্কায়। শেষ জুটিতে শিমরোন হেটমায়ারের ২১ বলে ৩৯ ও ধ্রুব জুরেলের ৩ বলে ৮ রানে দুইশ রানের লক্ষ্য পায় রাজস্থান। দিল্লির হয়ে দুইটি উইকেট নেন মুকেশ কুমার।

রান তাড়ায় শুরুর ওভারেই জোড়া আঘাত হানেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ড বোল্ট। ওভারের তৃতীয় বলে পৃথী শ্বকে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ ধরে ফেরান স্যামসন। চতুর্থ বলে মনীশ পান্ডে ফেরেন লেগ বিফোরের ফাঁদে। শূন্য রানে ২ টপ অর্ডার হারিয়ে ধুঁকতে থাকা দিল্লির ব্যাটাররাও হাল ধরতে পারেননি। ডেভিড ওয়ার্নারের ৫৫ বলে ৬৫ রানের ইনিংসে যা হারের ব্যবধান কমিয়েছে। দিল্লির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন পঞ্চম উইকেটে নামা লতিফ যাদব। ২৪ বলে ৫ চারে ৩৮ রান করেন তিনি। বোল্টের তোপ আর অশ্বিন-চালাহের ঘুর্ণির দিনে আটকে যায় ১৪২ রানে।

৪ ওভারে ২৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন চাহাল। ২৯ রান দিয়ে তিনটি উইকেট বোল্টের। দুটি উইকেট ঝুলিতে পুরেছেন অশ্বিন। ব্যাট হাতে তাণ্ডব চালানো রাজস্থানের ব্যাটার জয়সয়াল হয়েছেন ম্যাচের সেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা