× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় পা দিয়েই ওয়ানডে দলে সদস্য বাড়াচ্ছেন হাথুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৬ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২০ পিএম

ঢাকায় পা দিয়েই ওয়ানডে দলে সদস্য বাড়াচ্ছেন হাথুরু

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ ফেব্রুয়ারি ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দল বড় হচ্ছে এবার। একজন বাড়িয়ে স্কোয়াড করা হবে ১৫ জনে। গতকাল ঢাকায় পা দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত হাথুরুসিংহে।

আরও পড়ুন : জয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপেও মেসি-ডি মারিয়াকে দেখেন স্কালোনি

আর এ ১৫তম সদস্য হিসেবে ডাকা হয়েছে মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বিকে। স্কোয়াডে অন্তর্ভুক্ত করার আগে হাথুরুর বিশেষ অনুশীলন ক্যাম্পে ডাকা হবে তাদের। সেখানে পরখ করে নেওয়া হবে। সেখান থেকে একজনকে রেখে মোট ১৫ জনকে নিয়ে ইংলিশ বধের ছক কষবেন হাথুরু।

এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খুব একটা ভালো পারফরম্যান্স না করার কারণ হিসেবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল ইয়াসিরকে। তবে নতুন করে সদস্য বাড়ানোর সিদ্ধান্তের ফলে ফের দলে ফিরতে পারেন তিনি। গুঞ্জন আছে দলে সাকিব আল হাসানের থাকা নিয়েও। কেননা দুই দিন আগেই পিএসএল থেকে পারিবারিক জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই ফিরবেন বলে আশা করছে বিসিবি।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা