× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ বিশ্বকাপেও মেসি-ডি মারিয়াকে দেখেন স্কালোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৫ এএম

২০২৬ বিশ্বকাপেও মেসি-ডি মারিয়াকে দেখেন স্কালোনি

আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কেটেছে কাতারে এসে। লিওনেল স্কালোনির অধীনে উঁচিয়ে ধরেছে তৃতীয় বিশ্বকাপ। মেসি- ডি মারিয়ারা পেয়েছেন অমরত্বের স্বাদ। তবে বয়সটা বেড়ে যাওয়াতেই হয়তো অনেকেই আর তাদের দেখছেন না পরবর্তী ২০২৬ বিশ্বকাপে। যদিও স্কালোনির কথা ভিন্ন। তারা চাইলেই থাকতে পারেন দলে। এই দুই কিংবদন্তিকে সেই সার্টিফিকেটই তিনি দিয়েছেন ইতালিয়ান কোচিং কোর্সে।

মেসির ২০২৬ বিশ্বকাপে থাকা নিয়ে স্কালোনি বলেন, ‘পরবর্তী বিশ্বকাপে থাকা লিওর সিদ্ধান্ত। যদি সে তার শরীর বিশ্বকাপের জন্য ধরে রাখে তবে সে সেখানে থাকবে।’ বিশ্বকাপ জয়ের পেছনে গল্প বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের বিশ্বকাপ জয়ের পিছনে ভক্ত, স্টাফ এবং খেলোয়াড়দের মধ্যে অভিপ্রায়ের একটি যোগাযোগ ছিল। আর সেটি কিছুটা আবেগপূর্ণ যা এই জার্সির সাথে সম্পর্কিত অনুভূতিকে আরও শক্তিশালী করে তুলেছিল। তাছাড়া আমাদের দলে মেসির মতো একজন খেলোয়াড় থাকায় একটা বাড়তি সুবিধা ছিল। একজন প্রাক্তন সতীর্থ হিসেবে তাকে কোচিং করাটা সুন্দর, আমি দেখছি অন্য খেলোয়াড়রা তাকে কিভাবে দেখে এবং তাকে অনুসরণ করে, সে সত্যিই সেরা।’

আরও পড়ুন: এএফসির এলিট প্যানেলে বাংলাদেশের রেফারি সালমা

আরও পড়ুন: নেইমারের চোট নিয়ে ট্রল

ইতালিয়ান ফুটবলে বরাবরই আলাদাভাবে নজর কাড়েন আর্জেন্টিনার ফুটবলাররা। দলবদলেও আর্জেন্টিনাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে ইতালিয়ান ক্লাবগুলো। স্কালোনি কথা বলেছেন সে সব নিয়েও। সেই সঙ্গে ডি মারিয়াকেও মেসির মতো ২০২৬ বিশ্বকাপে খেলার আগাম টিকিট দিয়ে রেখেছেন তিনি।


স্কালোনি বলেন, ‘মেসি সম্পর্কে আমি যা বলেছি তা অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। যতক্ষণ তার শরীর ঠিক থাকবে ততক্ষণ তাকে ডাকা হবে। লাউতারো মার্টিনেজ একটি দুর্দান্ত দলে খেলছেন। দলটির নেতৃত্বও দিচ্ছেন। তিনি সর্বদা আমার প্রথম পছন্দের স্ট্রাইকার ছিলেন। সে কিছু সমস্যা নিয়ে বিশ্বকাপে এসেছিল, কিন্তু আমাদের যখন তাকে প্রয়োজন ছিল তখন তিনি সবসময় সেখানে ছিলেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা