× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৫ এএম

জয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে সেবার আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর বিশ্বকাপে ১৫টি ম্যাচ খেললেও গল্পটা একই। হারের বৃত্তে বন্দি বাংলাদেশের মেয়েরা। তবে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেওয়ার আগে বিজয়ের গল্পই শুনিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম তিন ম্যাচে হেরে লজ্জার হ্যাটট্রিক পূর্ণ করায় এখন সেটি রূপকথার গল্প মনে হয়। যদিও নিয়মরক্ষার শেষ ম্যাচটা জয়ে রাঙানোর কথা বলেছেন জ্যোতি। বিশ্বকাপের শেষ ম্যাচে আজ আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপেও মেসি-ডি মারিয়াকে দেখেন স্কালোনি

বাংলাদেশের কাছে এটি নিয়মরক্ষার ম্যাচ হলেও দক্ষিণ আফ্রিকার কাছে তা নয়। ম্যাচটি তাদের জন্য টিকে থাকার লড়াই। সে কারণেই হয়তো কিছুটা নির্ভার থেকে মাঠে নামবে বাংলাদেশ। বিপরীতে কিছুটা হলেও চাপে থাকবে প্রোটিয়ারা। কেননা হারলেই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে নিউজিল্যান্ড আর জিতলে মিলবে সেমিফাইনালের টিকিট।

আর সেই চাপটাকেই কাজে লাগানোর কথা বলেন জ্যোতি। তিনি বলেন, ‘দলীয়ভাবে ভালো করতে পারিনি আমরা। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স থাকার পরও হয়নি, এভাবে ম্যাচ জেতা আসলে কঠিন। তবে দক্ষিণ আফ্রিকা চাপে আছে। ভুল থেকে যদি শিখতে পারি, চাপহীন ক্রিকেট খেলতে পারি, তাহলে ভালো খেলতে পারব।’

বাংলাদেশ মূলত পিছিয়ে পড়ছে ব্যাটিংয়ে। প্রতিপক্ষকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি এক ম্যাচেও। সে কারণেই এমন হার বলে মনে করেন জ্যোতি। শেষ ম্যাচে ব্যাটারদের যে দায়িত্ব নিতে হবে তার কথাতেই স্পষ্ট। তিনি বলেন, ‘এসব উইকেটে ১৩০ বা ১৪০-এর বেশি করতে না পারলে ম্যাচ বের করা কঠিন। নিউজিল্যান্ড দুটি ম্যাচ জিতে আছে, শ্রীলঙ্কাও তাই। আমরা একটা জিতলে (এ ম্যাচের আগে) আমাদেরও সুযোগ থাকত। তবে অন্তত ভালো একটা কিছু নিয়ে, জয় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে সবার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা