× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরাথের স্পিন ক্লাসে একদিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৫ এএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬ পিএম

হেরাথের স্পিন ক্লাসে একদিন

সকাল সকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমি মাঠে কোলাহল। যেহেতু বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের স্পিন ক্যাম্প। শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পে গতকাল চলছিল দ্বিতীয় দিনের ব্যস্ততা। মূলত এই স্পিন ক্যাম্প করা হয়েছে স্পিনারদের মানোন্নয়নের লক্ষ্যে। ১৯ স্পিনারকে নিয়ে চলছে  রঙ্গনা হেরাথের স্পিন ক্লাস। 

গেলবারের স্পিন ক্যাম্পের কলেবরটা ছিল একটু বড়। ৩৫ জন ক্রিকেটারের অংশগ্রহণে শেষ হয়েছিল এই ক্যাম্প। সে সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে এবার। মূলত সব ধরনের টুর্নামেন্টে পারফর্ম করা স্পিনারদের জায়গা করে দেওয়া হয়েছে এবারের পর্বে। এই তথ্য প্রতিদিনের বাংলাদেশকে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্সের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।  এ তালিকায় সদ্য শেষ হওয়া বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার তানভীর ইসলাম যেমন আছেন, তেমনি আছেন ২০২১ সালে সবশেষ টি-টোয়েন্টি খেলা আমিনুল ইসলাম বিপ্লবরাও।

আরও পড়ুন: ডোনাল্ডও ফিরছেন আজ

প্রথম দিন স্পিনারদের সঙ্গে মানসিকতা নিয়ে কথা বলেছিলেন হেরাথ। দ্বিতীয় দিনের শুরুতে ছিল ভিডিও বিশ্লেষণ। এরপর মাঠের ব্যস্ততা শুরু। সেখানে আরও এক দফা খেলোয়াড়দের বিভিন্ন বিষয় বাতলে দিতে চেষ্টা করেছেন লঙ্কান এই কোচ।

গতকাল হেরাথ কথা বলেছেন টেস্ট বোলিং নিয়ে। তার অভিমত ছিল, ক্রিকেটের ধ্রুপদি সংস্করণটা রপ্ত করতে পারলে বাকি সব সংস্করণেও বোলিং সহজ হয়ে যায় অনেকটাই। 

এরপর বিভিন্ন ড্রিলে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা। খানিক বাদেই আবার হেরাথ ডেকে পাঠান সবাইকে। আরও কিছু বিষয়ে খেলোয়াড়দের পরামর্শ দেন তিনি। 

আরও পড়ুন: হেরাথের স্পিন ক্লাসে একদিন

তবে এই প্রক্রিয়া যে একমাত্র খেলোয়াড়দের মানোন্নয়নের লক্ষ্যেই সেটা দ্বিতীয় দিন শেষে আরও একবার সংবাদমাধ্যমকে মনে করিয়ে দেন হেরাথ। বলেন, ‘এই ক্যাম্প সিলেকশনের অংশ না। আমরা সবাইকে দেখছি।’

বিপিএলেই দারুণ পারফর্ম করা তানভীর আছেন এই ক্যাম্পে। সাকিব-তাইজুল-নাসুমের ব্যাকআপ হিসেবে তাকে দেখারও ইঙ্গিত দিয়েছেন হেরাথ। বললেন, ‘ওকে দেখে আমি খুবই খুশি। বিপিএলে ও সবচেয়ে বেশি উইকেট পেয়েছে। এর আগের টুর্নামেন্টগুলোতেও ভালো করেছে। তো এদিক থেকে বলব, এমন স্পিনার পাওয়া পুরো সিস্টেমের জন্যই ভালো। কারণ তাইজুল-নাসুম এমনকি সাকিবেরও কিছু হলে আরও ক্রিকেটার তৈরি থাকবে। তো আমি খুব খুশি যে তানভীরও এগিয়ে এসেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা