প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৬ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম
আগের ম্যাচে পেয়েছিলেন ইতিহাস গড়া চার গোল। এবার জালে বল জড়াতে না পারলেও বাধভাঙ্গা উচ্ছাসে মাতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সতীর্থকে দিয়ে করিয়েছেন দুই গোল। তাতেই আল-তাউনের বিপক্ষে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আল নাসর।
শুক্রবার কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচটিতে দাপট দেখিয়েছেন রোনালদোদের দল। বল দখল বাদে গোলে শট কিংবা আক্রমণ সহ বাকি সব বিভাগে আধিপত্য দেখিয়েছে আল নাসর।
আরও পড়ুন: খরা কাটাতে এক ম্যাচে ৪ গোল করলেন রোনালদো
৪৬ শতাংশ বল দখলে রেখে এদিন নাসর পরীক্ষা নিয়েছে আল-তাউনের গোলরক্ষকের। ৩১ বার গোলে শট নিয়ে রোনালদো-ঘারিররা লক্ষ্যে বল রেখেছিল ১১বার। বিপরীতে টেবিলের পঞ্চম অবস্থানে থাকা তাউন রাখতে পেরেছিল ১১ বার, লক্ষে ছিল দুবার।
খেলার ১৭ মিনিটে রোনালদোর পাস ধরে দারুণ দক্ষতায় বল জালে জড়ান আবদুল রহমান ঘারিব। প্রথমার্ধের বেশ কিছু আক্রমণ প্রতি আক্রমণ হলেও স্কোরলাইন একই থাকে।
আরও পড়ুন: ‘এখনও ২০ সেকেন্ড আছে, লড়ো’
বিরতির পর ৪৭ মিনিটে আল-তাউনকে সমতায় ফেরান আলভারো মেদরান। ৭৮ মিনিটে আবদুল্লাহ মদুকে দিয়ে দ্বিতীয় গোল করান সিআর সেভেন। জোড়া অ্যাসিস্টের অসাধারণ পারফর্ম নিয়ে জয় তুলেই মাঠ ছাড়েন ৩৮ এ পা দেওয়্ রোনালদো।
লিগে আল নাসরের এটি গুরুত্বপূর্ণ জয়। ১৭ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল নাসর। দুই নম্বর ও তিন নম্বরে থাকা আল-ইত্তিহাদ ও আল শাবাব সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে আছে। আল-তাউন ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে।