× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাজার ব্যাটে ১০০ পেরোল ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১২ পিএম

খাজার ব্যাটে ১০০ পেরোল ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া

উসমান খাজা হাল ধরেছেন বলে! লাঞ্চ বিরতির খানিক আগেও অস্ট্রেলিয়া এমন আক্ষেপ না করলেও এখন করছে। দিনের ৩০ ওভার পেরোনোর পর সফরকারীদের চেপে ধরেছে ভারত।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে ভালো শুরু আনে প্যাট কামিন্সের দল। স্কোরবোর্ডে ৫০ রান আনার পর ওয়ার্নার ফেরেন শামির বলে। ভারতের দুর্দান্ত ধারাবাহিক পেসারের বলে ভরতকে ক্যাচ দেওয়ার আগে ওয়ার্নার করেন ১৫ রান। তৃতীয় উইকেট জুটিতেও আসে ৪১ রান।

আরও পড়ুন : ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া

দৃশ্যপটে পরিবর্তন তখনই। দলের স্কোর যখন ৯১ তখন ১ ওভারেই অজিদের ভিত নাড়িয়ে দেন অশ্বিন। স্পিনারের তোপে ২২.৪ ওভারে ঝুঁকিতে পড়েন মার্নাস লাবুশেন। ১৮ রান করা লাবুশেনকে লেগ বিফোর করে ফেরানোর পর ভরতের হাতে স্টিভ স্মিথকে ক্যাচ বানান অশ্বিন।

শূন্য রানে স্মিথ ফিরলে পাঁচে নামা ট্রাভিস হেড থাকতে পারেন কিছুক্ষণ। ১২ রান করে রাহুলকে শামির বলে ক্যাচ দিয়ে ফেরেন। ১৭ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে চাপে আছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : পরিসংখ্যানে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে  ১১৪ রান। ব্যাটিংয়ে ৫৩ রান করে আছেন খাজা, তাকে সঙ্গ দিচ্ছেন ৬ রান করা পিটার হ্যান্ডসকম্ব। প্যাট কামিন্স হয়তো ডাগ আউটে বসে এটিই জপছেনখাজা আছেন বলে চিন্তা নেই, ধস হয়তো নামবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা