× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলের কোচ হতে চান না জিদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৪ পিএম

ব্রাজিলের কোচ হতে চান না জিদান

তিতে পদত্যাগ করার পর থেকে শুরু। কদিন পরপর নতুন একজন কোচের নামে গুঞ্জন ওঠে, সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি! বিষয়টির সমাধা করতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় খোদ ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ)। গুঞ্জনের তালিকা বেশ বড়, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা, পর্তুগিজ হোসে মরিনহো থেকে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি হয়ে সাবেক রিয়াল কোচ জিনেদিন জিদান—নেইমার-রাফিনহাদের বস হচ্ছেন কে, তা এখনও অজানা।

প্রায় সব গুঞ্জন শেষ হয়েছে সিবিএফের একটি করে বিবৃতিতে, আমরা নতুন একজনকে খুঁজছি। সেই নতুন একজন যে ফ্রেঞ্চ কিংবদন্তি জিদান হচ্ছে না তা একপ্রকার নিশ্চিত করে দিয়েছে তার এক সময়ের সতীর্থ ও সাবেক আর্সেনালের তারকা রবার্ত পিরেস। ফ্রেঞ্চম্যানের মতে, ভাষার কারণে মূলত ব্রাজিলের কোচ হতে চাইবেন না জিদান।

আরও পড়ুন: আজাদ মজুমদারের প্রেস বক্সের গল্প

আরও পড়ুন: ক্রিকেটের তিন ফরম্যাটের ১ নম্বর দল ভারত

পিরেস বলেছেন, ‘আমি যেটা বুঝতে পেরেছি, ব্রাজিলের কোচ হচ্ছেন না। এর কারণ ভাষা। সময় ভালো না গেলে চারদিকে কী হচ্ছে, তা তিনি বুঝতে চান। সেটা করতে চাইলে আপনাকে ভালো পর্তুগিজ ভাষা জানতে হবে। ব্রাজিলের ক্ষেত্রে সেটি প্রাসঙ্গিক হবে না।’

পিরেস মনে করেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার জন্য অপেক্ষা করছেন জিদান। কিন্তু সেটিও সম্ভব নয় আপাতত। দেশটির ফুটবল ফেডারেশন ২০২৬ সাল পর্যন্ত বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। এই মুহূর্তে তাই কোনো দেশের বা ক্লাবের কোচ হওয়ার ইচ্ছে নাই ফরাসি কিংবদন্তির। অন্যদিকে তারকাসমৃদ্ধ ব্রাজিলকে সামলাতে একজন অভিজ্ঞ কোচকেই নাকি খুঁজছে, সেটিও জিদান কিংবা আনচেলত্তির মত অভিজ্ঞ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা