× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটের তিন ফরম্যাটের ১ নম্বর দল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৬ পিএম

ক্রিকেটের তিন ফরম্যাটের ১ নম্বর দল ভারত

দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগে সুখবর পেল রোহিত শর্মার দল। শীর্ষে থাকা অজিদের টপকে টেস্টের এক নম্বর অবস্থান দখল করেছে ভারত। আইসিসির ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে আগেই এক নম্বর দল ছিল ভারত। এবার পৌঁছাল ক্রিকেটের তিন ফরম্যাটের শীর্ষে।

বুধবার আইসিসির সবশেষ হালনাগাদে ভারত পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে। বর্ডার-গাভাস্কার ট্রফির নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ার মাসুল গুনেছে প্যাট কামিন্সের দল। বর্তমানে ১১১ রেটিং নিয়ে তারা আছে তালিকার দুই নম্বরে। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর অবস্থানে রোহিত-বিরাটদের দল। ১০৬ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড।

গত মাসে শ্রীলঙ্কার পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে একদিনের ক্রিকেটের শীর্ষে ওঠে ভারত। ওয়ানডে, টি-টোয়েন্টির পর আইসিসির টেস্টের শীর্ষ দলের মুকুটও ভারতের মাথায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা