× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐচ্ছিক অনুশীলনে সিরিয়াস মঈন আলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৮ পিএম

ঐচ্ছিক অনুশীলনে সিরিয়াস মঈন আলী

সবার আগে ফাইনালে ওঠা কুমিল্লা ভিক্টোরিয়ান্স মঙ্গলবার করে ঐচ্ছিক অনুশীলন। মিরপুর একাডেমি মাঠে কুমিল্লার অনুশীলনে সবার নজরে ছিলেন দলটির ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। মূলত সবচেয়ে বেশি সময় তিনিই নিজের ব্যাটিংটা শানিয়ে নেন। মঈন ছাড়াও জনসন চার্লস, চ্যাডউইক ওয়ালটনরা মাঠে এলেও খোশমেজাজে অনুশীলন শেষ করেন। আন্দ্রে রাসেল-সুনীল নারাইনরা অনুশীলনে আসেননি। তারা হোটেল রুমেই সময় কাটান। কুমিল্লার দেশি ক্রিকেটারদের মধ্যে অনুশীলনে আসেন মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, সৈকত আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে মুস্তাফিজ আর আবু হায়দারের চেয়ে ব্যাটে-বলে বেশি সময় কাটান সৈকত আর অঙ্কন। 

মাঠে অনুশীলন শুরুর আগে নির্ধারিত সময়ের ৫০ মিনিট পর মাঠে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যক্তিগত উদ্যোগে আলাদা আলাদাভাবে মাঠে আসেন মুস্তাফিজ ও রনি। একাডেমি মাঠের সামনে কুশল বিনিময় শেষে দুজন একসঙ্গে ভেতরে ঢুকে যান। এর মিনিট চারেক পর স্টেডিয়ামে এসে পৌছায় কুমিল্লার টিম বাস। হোটেল থেকে দলের সঙ্গে আসেন মঈন, চার্লস, ওয়ালটন, সৈকত ও অঙ্কনরা। ঐচ্ছিক অনুশীলন হওয়ায় এই দেরি বলে প্রতিদিনের বাংলাদেশকে জানান কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন, ‘ঐচ্ছিক অনুশীলন হওয়ায় সবাই একটু রিলাক্সভাবে এসেছে।’

একাডেমি মাঠের ডান কোণায় সবার আগে প্রস্তুত হয়ে অনুশীলন শুরু করেন মঈন আলী। অনুশীলনে তাকে বেশ মনোযোগী দেখা যায়। দেড় ঘণ্টার অনুশীলনে পুরোটা সময় নেটে নিজের ব্যাটিংটা শানিয়ে নেন। দলের বোলাররা তাকে বল না করলেও ব্যাটিং শানান নেট বোলার ও থ্রোয়ারদের বলে। একই নেটে তার সঙ্গী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। তার সঙ্গে কিছুক্ষণ পরপরই অদল-বদল করে অনুশীলন সারেন এই ইংলিশ ব্যাটার। পাশের নেট ভাগাভাগি করেন দুই বাংলাদেশি সৈকত ও অঙ্কন। চারজন নেটে ব্যাটিং করায় সেই সময় জায়গা পাননি ওয়ালটন। নতুন ব্যাটে নক করে সময় পার করেন। পাশাপাশি নতুন ব্যাটে স্টিকার লাগিয়ে নেন। এর মধ্যেই সৈকত ও অঙ্কনদের সঙ্গে গিয়ে একই নেটে নিজেদের প্রস্তুত করতে শুরু করেন রনি।

আরও পড়ুন: ধারাবাহিক ডর্টমুন্ডের সামনে নড়বড়ে চেলসি

আরও পড়ুন: ফাইনালের আগে সাহসী সালাউদ্দিন

সবার আগে এলেও মুস্তাফিজ ও আবু হায়দার রনি অনুশীলন শুরু করেন সবার শেষে। মুস্তাফিজ মাত্র দুই বল করে অনুশীলন শেষ করলেও বল হাতে প্রায় মিনিট দশেক সময় কাটান আবু হায়দার রনি। পরে ব্যাটিংয়ে নামেন। সৈকত আলী-মাহিদুল ইসলাম অঙ্কনদের সঙ্গে একই নেটে ব্যাটিং করেন। সেখানে অবশ্য দলের কোনো বোলার ছিলেন না। থ্রোয়ার ও নেট বোলারদের মোকাবিলা করেন। ওয়ালটন নেটে চলে এলে ব্যাটিং অনুশীলনের জন্য তাকে জায়গা ছেড়ে দেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সৈকত আলী।

প্লে অফে প্রথম কোয়ালিফায়ার জিতে ইতোমধ্যেই বিপিএলের এবারের আসরে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনাল নিশ্চিতের পরদিন সোমবার অনুশীলন করেনি। একদিন বিরতির পর মঙ্গলবারের অনুশীলন ছিল ঐচ্ছিক। এভাবেই নিজেদের প্রস্তুত করছে দলটি। আগামী ১৬ ফেব্রুয়ারি চতুর্থ শিরোপার জন্য মাঠে নামবে কুমিল্লা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা