প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৭ পিএম
ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভরাডুবির পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জয়হীন বাবার আজমের দল। ফলে তিন ফরম্যাটে বাবর আজমের নেতৃত্ব নিয়ে ওঠে গেছে প্রশ্ন। সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাকিস্তান পেসার হাসান আলীকেও। হিসেব কষেই উত্তরটা দিয়েছেন তিনি। জানিয়েছেন যাকে ভেবে রেখেছেন, নেতৃত্বের জন্য তিনিও প্রস্তুত।
নেতৃত্ব নিয়ে এমনিতেই বাবার আজমকে কম সমালোচনা শয়তে হচ্ছে না। যদিও উত্তর পেতে বেগ পেতে হচ্ছিল পরবর্তী দল নেতা কে সেটি নিয়ে। তবে নতুন করে একই প্রশ্নের উত্তর দিয়ে বাবরকে কিছুটা চাপেই ফেলে দিয়েছেন হাসান আলী। তিনি বলেন, ‘সে পাকিস্তানের অধিনায়কত্বের জন্য প্রস্তুত। পিএসএলে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সে দুই ম্যাচে পাকিস্তানকে নেতৃত্বও দিয়েছে, তাই আমি মনে করি সে প্রস্তুত। সে সবসময় যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে এবং তার সেরাটা দেয়।’ পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হিসেবে শাদাব খান সম্পর্কে তার চিন্তাভাবনা এভাবেই গণমাধ্যমকে জানিয়েছেন হাসান আলী।
আরও পড়ুন: ২২ গজে ভারত-পাকিস্তান মেলবন্ধন
আরও পড়ুন: লিভারপুলের কাছে ক্ষমা চেয়েছে উয়েফা
আরও পড়ুন: এনালিনা; ভালোবাসার অন্য নাম
শাদাব খানকে নিয়ে তার এই মতামতের যৌক্তিকতাও আছে। কেননা, ২০১৯ সাল থেকে পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের নেতৃত্ব দিচ্ছেন শাদাব খান। তার অধীনে ৩২ ম্যাচের মধ্যে ১৭টিতেই জিতেছে তার দল। এছাড়াও জাতীয় দলে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। ফলে তাকে নেতৃত্ব দিলে সাফল্য আসবে বলেই মনে করেন হাসান আলী।