× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিভারপুলের কাছে ক্ষমা চেয়েছে উয়েফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৮ পিএম

লিভারপুলের কাছে ক্ষমা চেয়েছে উয়েফা

সবশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিসে ম্যাচ দেখতে এসে হেনস্তার শিকার হতে হয়েছিল লিভারপুল ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের। যদিও শুরুতে এর দায় চাপানো হয়েছিল লিভারপুল সমর্থকদের ওপর। অবশেষে সোমবার তদন্ত প্রতিবেদন প্রকাশের পর জানা গেল ঘটনার পেছনের কারণ। যার ফলে লিভারপুলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে উয়েফা।

২৮ মে রাতের ওই ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি। প্রাথমিকভাবে বলা হয়েছিল, সমর্থকদের ঢুকতে দেরি হচ্ছে বলে খেলা পেছানো হয়েছে। পরে জানা যায়, লিভারপুলের টিকিটবিহীন কিছু সমর্থক মাঠে ঢোকাতেই এ সমস্যার উৎপত্তি। যদিও সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কর্তৃপক্ষের গাফিলতি সমর্থকদের ভোগার কারণ। টিকিট থাকা সত্ত্বেও লিভারপুলের ২ হাজার ৭০০ সমর্থক সেদিন মাঠে ঢুকতে পারেননি। প্যারিসের অনেক স্থানীয় মানুষ অনেক সমর্থকের টিকিট ছিনতাই করেছেন। ঝামেলার একপর্যায়ে নিরীহ সমর্থকদের ওপর পেপার স্প্রে নিক্ষেপ করেছিল প্যারিসের পুলিশ।

মাঠের বাইরের এ ঘটনায় নির্ধারিত সময়ের ৩৬ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়। যার দায় উয়েফা ও ফরাসি কর্তৃপক্ষ চাপায় লিভারপুলের টিকিটবিহীন সমর্থকদের ওপর। যদিও ওই দাবির পক্ষে ‘কোনো প্রমাণ পাওয়া যায়নি।’ ওই ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন: জ্যোতিদের ভাবনায় এখন অস্ট্রেলিয়া

আরও পড়ুন: এনালিনা; ভালোবাসার অন্য নাম

আরও পড়ুন: মৌসুমের ‘সবচেয়ে কঠিন’ ম্যাচ পিএসজির

তবে পরে বিষয়টি নিয়ে তদন্ত করা হলে মিথ্যা প্রমাণিত হয় উয়েফার দাবি। যার ফলে লিভারপুল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিদিস। তিনি বলেন, ‘যেটি ক্লাব মৌসুম উদ্‌যাপনের সেরা সময় হওয়ার কথা, সেটি না হয়ে সেদিন যারা ভুগেছেন, তাঁদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। বিশেষ করে লিভারপুলের সমর্থকদের কাছে ক্ষমা চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা