প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৬ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৬ পিএম
ভারতের পক্ষ থেকে আম্পায়ারদের বলা হয়েছিল, বল টেম্পারিং করেননি রবীন্দ্র জাদেজা— আঙুলে স্রেফ ব্যথানাশক ওষুধ লাগিয়েছিলেন। অস্ট্রেলিয়া দল থেকেও কোনো অভিযোগ আসেনি। মনে হচ্ছিল পার পেয়ে যাচ্ছেন নাগপুর টেস্টের নায়ক। কিন্তু বিতর্ক থেমে থাকেনি, ছড়িয়েছিল ডালপালা। সবশেষ শাস্তিও জুটল।
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দিনের ঘটনা। ভারতের স্পিন তোপে রীতিমতো ধুঁকছে অস্ট্রেলিয়া। পাঁচ মাস পর দলে ফেরা জাদেজার ঝুলিতে ততক্ষণে ৩ উইকেট। এমন সময় সতীর্থ সিরাজের ডান হাতের উপরিভাগ থেকে কোনো একটি পদার্থ তুলে নেন জাদেজা। সেটা নিয়েই যত কাণ্ড এবং জাদেজা পেল ম্যাচ ফি ও ডিমেরিট পয়েন্টের শাস্তি।
আরও পড়ুন : জাদেজার ক্রিমকাণ্ডে পেইনের খোঁচা
জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ফেরাকে রাঙিয়ে দিলেও বিতর্ক এড়াতে পারেননি। ভারতের হয়ে ব্যাটিংয়ে নেমে গুরুত্বপূর্ণ সময়ে পরে এনেছে ফিফটি ছাড়ানো ইনিংস। এরপর বল হাতে অশ্বিনের যোগ্য সঙ্গ দিয়ে ধসিয়ে দিয়েছেন প্যাট কামিন্সদের। ব্যাটে-বলে দুর্দান্ত কাটানোর দিনে শাস্তিটাও শুনেছেন।
আরও পড়ুন : ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া
ফিল্ড আম্পায়ারকে না জানিয়ে ক্রিম লাগানোয় জাদেজাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। সঙ্গে কাটা যাচ্ছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। অজিদের বিপক্ষে ইনিংস ও ১৩২ রানে জেতার নায়ক হওয়ার দিনে এমন শাস্তি হয়ত ‘থোড়াই কেয়ার’ করছেন জাদেজা।