× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাদেজার ক্রিমকাণ্ডে পেইনের খোঁচা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৩ পিএম

জাদেজার ক্রিমকাণ্ডে পেইনের খোঁচা

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দিনের ঘটনা। ভারতের স্পিন তোপে রীতিমতো ধুঁকছে অস্ট্রেলিয়া। ১২০ রান জমা করতেই নেই শুরুর ৫ উইকেট। পাঁচ মাস পর দলে ফেরা রবীন্দ্র জাদেজার ঝুলিতে ততক্ষণে ৩ উইকেট। এমন সময় সতীর্থ মোহাম্মদ সিরাজের ডান হাতের উপরিভাগ থেকে কোনো একটি পদার্থ তুলে নেন জাদেজা। এরপর সেটা নিয়েই যত কাণ্ড!

জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে নাগপুর টেস্টে প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে নিজের ফেরাকে রাঙিয়ে দিলেও বিতর্ক এড়াতে পারেননি। প্রথম দিনের খেলা শেষে ভারতের অফস্পিনারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ তোলে অস্ট্রেলিয়ার মিডিয়া। সেটি নিয়ে থামছে না কথার লড়াই। সেখানে যোগ দিয়েছেন অজিদের সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন থেকে মাইকেল ভন হয়ে সাধারণ দর্শক-সমর্থকরা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট ম্যাচের সে মুহূর্তের ঘটনাটির ভিডিও প্রকাশ করে বল টেম্পারিং করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে বল করার আগে সিরাজের দিকে এগিয়ে যেতে দেখা যায় জাদেজাকে। তারপর সিরাজের হাত থেকে কিছু একটা নিয়ে আঙুলে ঘষতে দেখা যায়। ক্রিকইনফো জানিয়েছে, নাগপুর টেস্টের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, বল করার আগে হাতের তর্জনীতে ব্যথানাশক ক্রিম লাগিয়েছেন রবীন্দ্র জাদেজা। পরে বিতর্কটি আর বেশিদূর এগোয়নি।

অস্ট্রেলিয়া দল থেকেও আসেনি কোনো অভিযোগ। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী প্রয়োজন মনে করলে ম্যাচ রেফারি নিজে থেকেও কিছু খতিয়ে দেখতে পারেন। ক্রিকেটের আইন অনুযায়ী আঙুলে যেকোনো ধরনের কিছু মাখাতে বা লাগাতে হলে আম্পায়ারদের অনুমতি নিয়ে নিতে হয়, যাতে বলের বিকৃতি না হওয়া নিশ্চিত করা যায়। 

বিতর্ক গড়িয়েছিল অনেক দূর। অস্ট্রেলিয়ার এক সমর্থক সেই ভিডিওটি পোস্ট করে টিম পেইনকে ট্যাগ করেছিলেন। পেইনও মজা নিতে ছাড়েননি। তিনি জবাবে বলেছেন, ‘ইন্টারেস্টিং’। সাবেক ইল্যান্ড তারকা মাইকেল ভন সরাসরি প্রশ্ন তুলেছেন জাদেজার দিকে, ‘নিজের আঙুলে কী লাগাচ্ছে জাদেজা? এমন কিছু তো আগে কোনোদিনও দেখেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা