× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনন্য উচ্চতায় মিরপুর ক্রিকেট স্টেডিয়াম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৯ পিএম

অনন্য উচ্চতায় মিরপুর ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৪০০ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বুধবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। এটাই ছিল এই মাঠের ৪০০তম ম্যাচ। রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি ছিল এই মাঠের ৪০১তম ম্যাচ। মিরপুরে হওয়া ৪০১ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ৫৯টি। বাকি সব ম্যাচই ছিল ঘরোয়া বিভিন্ন টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুন: নিলামে সালমা-রুমানা-জাহানারাসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

আরও পড়ুন:  খুলনাকে অল্পতে থামিয়ে বড় জয় সিলেটের

মিরপুরের জন্য শীর্ষস্থান অবশ্য অনেক দিন পাকাপোক্ত থাকবে। কারণ দ্বিতীয় স্থানে থাকা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম আয়োজন করেছে ২০২ ম্যাচ। পরের তিন অবস্থানে আছে যথাক্রমে করাচির ন্যাশন্যাল স্টেডিয়াম (১৮৭), রাওয়ালপিন্ডি স্টেডিয়াম (১৭৫), লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম (১৭৪) ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম (১৭৪)। শীর্ষ পাঁচের তিনটিই পাকিস্তানের মাঠ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা