প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৬ পিএম
কোয়ালিফাইয়ারের আগে জয় দিয়েই লিগপর্ব শেষ করেছে সিলেট স্ট্রাইকার্স। শেষ ম্যাচে তারা খুলনা টাইগার্সকে ১১৩ রানে আটকে রেখে জয় তুলেছে ৬ উইকেট হাতে রেখে। তাতে ১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান মাশরাফির দলের।
এদিন খুলনার দেওয়া ১১৪ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা যুতসই হয়নি সিলেটের। ১০ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে ফেলে চাপে পড়ে দলটি। তবে দলকে টেনে তুলে জয়ের পথ দেখান জাকির হাসান ও মুশফিকুর রহিম। ৪৬ বলে ১ জয় ও ৫ চারে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেন জাকির। অন্যদিকে মুশফিক ফিরেন ৩৫ বলে ৩৯ রান। বাকি পথটুকু সারেন রায়ার্ন বার্ল। সিলেট ম্যাচ জিতে ১৫ বল হাতে রেখে।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের বোলারদের তোপে পড়েছে খুলনা টাইগার্স। আসা-যাওয়ার মিছিলের দিনে মাহমুদুল হাসান জয়ের ৪১ ও শেষদিকে নাহিদুলের ২২ রানে ১১৩ পর্যন্ত তুলতে পেরেছে সাই হোপের দল।
মিরপুরে টেবিলের শীর্ষ মজবুতের ম্যাচে ১১৪ রানের ছোট লক্ষ্যে লড়বে মাশরাফি মর্তুজার দল।
আরও পড়ুন:সিলেটের বিপক্ষে অল্পতে আটকে গেল খুলনা
আরও পড়ুন: ঢাকার ব্যর্থতার কারণ তাহলে এই...
টস জিতে বুধবার আগে ব্যাটিং করতে নেমে ইমাদ ওয়াসিমে ঘুর্ণিতে পরাস্ত হন মুনিম শাহরিয়ার। পরে স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই খুলনা হারিয়ে ফেলে শুরুর চার ব্যাটার। টপ অর্ডার, মিডল হয়ে লোয়ার সবখানে ব্যর্থ ছিল খুলনা।
চারে নামা জয় ৪১ বলে ৪১ রান এনে দলকে লজ্জার হাত থেকে বাচান। ৩টি চার ও দুটি ছক্কায় সাজিয়েছিলেন তার ইনিংস। শেষ দিকে ১৭ বলে নাহিদুলের ২২ রান দলীয় শতরান পার করে খুলনার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে সাই হোপের দল।
বোলিংয়ে দুর্দান্ত কাটানো দিনে ইমাদ ওয়াসিম ছিলেন সবচেয়ে কিপটে। ৪ ওভারে ১০ রান দিয়ে তুলেছেন দুটি উইকেট। ২২ রানে তিনটি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ২৪ রান খরচায় রুবেল হোসেনের ঝুলিতে এসেছে দুটি উেইকেট।