× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী আইপিএল

নিলামে সালমা-রুমানা-জাহানারাসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৫ পিএম

নিলামে সালমা-রুমানা-জাহানারাসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

৪ মার্চ মাঠে গড়াতে যাচ্ছে উমেন’স প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী আসর। তার আগে মুম্বাইয়ে ১৩ ফেব্রুয়ারি হবে নারী আইপিএলের নিলাম। 

নারী আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন ৯ জন ক্রিকেটার। তারা হলেন জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, রিতু মনি ও সোবহানা মুশতারি। দেশের নারী ক্রিকেটারদের মধ্যে ভিত্তি মূল্য সবচেয়ে বেশি সালমা ও রুমানার। দুজনের বেস প্রাইস ৪০ লাখ রুপি।

তবে সিনিয়র ফাস্ট বোলার জাহানারার ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি। সদ্য শেষ হওয়া আইসিসি অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপে দারুণ খেলেছেন স্বর্ণা আক্তার। হার্ড-হিটার এ ব্যাটারের ভিত্তি মূল্য ধরা হয়েছে ২০ লাখ রুপি। বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানার বেস প্রাইস থাকছে ৩০ লাখ রুপি। তার সমান ভিত্তি মূল্য নাহিদা, লতা, রিতু ও সোবহানারও।

নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি। এ ক্যাটাগরিতে রয়েছেন ২৪ ক্রিকেটার। তাদের মধ্যে ভারতেরই ১০ জন। বাকি ১৪ জন বিদেশি ক্রিকেটার। এবারই প্রথম শুরু হতে যাচ্ছে মেয়েদের আইপিএলের নিলাম। তাতে অংশ নিচ্ছে ১৫টি দেশ থেকে মোট ৪০৯ জন ক্রিকেটার। 

নিলামে অংশ নেবে ৫টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো খরচে করতে পারবে ১২ কোটি রুপি করে। প্রতিটি দল ১৫ থেকে ১৮ খেলোয়াড় কিনতে পারবে। নিলাম থেকে ৫টি ফ্র্যাঞ্চাইজি মিলে সর্বোচ্চ ৯০ জন খেলোয়াড় কিনতে পারবে। তবে ছয়জনের বেশি বিদেশি ক্রিকেটার নিতে পারবে না ফ্র্যাঞ্চাইজি গুলো। আসরে অংশ নেবে মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আদানি গ্রুপ ও কাপরি গ্লোবাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা