× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শঙ্কা কাটিয়ে সেমিতে খেলবেন এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

মরক্কোর বিপক্ষে গোল দেওয়ার পর কিলিয়ান এমবাপের উদযাপন। ছবি: এক্স থেকে

মরক্কোর বিপক্ষে গোল দেওয়ার পর কিলিয়ান এমবাপের উদযাপন। ছবি: এক্স থেকে

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে জয়ের আনন্দের মাঝেই এক মুহূর্তের জন্য উদ্বেগে ডুবে যায় ফরাসি শিবির। ম্যাচের শেষ ভাগে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কিলিয়ান এমবাপে। যদিও ম্যাচ শেষে নিজেই জানিয়ে দিয়েছেন, তার ইনজুরি গুরুতর নয় এবং সেমিফাইনালে খেলতে কোনো সমস্যা হবে না।

আরও পড়ুন
মেসি বনাম এলভেদি দ্বৈরথ

প্রথম কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের হাতে। অধিনায়ক কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলে ৬৬ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এমবাপে। সঙ্গে সঙ্গেই সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে শঙ্কা-সেমিফাইনালে কি পাওয়া যাবে দলের সবচেয়ে বড় তারকাকে?

তবে সেই উদ্বেগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচ শেষে ইনজুরির বিষয়ে নিজেই মুখ খুলে সবাইকে আশ্বস্ত করেন ফরাসি অধিনায়ক। এমবাপে বলেন, ‘আমার গোড়ালিতে আঘাত লেগেছিল। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়। আমি ভালো আছি। ইনজুরি নিয়ে ঝুঁকি না নিয়ে শেষ কয়েক মিনিট জ্য ফিলিপ মাতেতার মাঠে থাকাই দলের জন্য ভালো ছিল।’

এমবাপের সব মনোযোগ এখন সেমিফাইনালকে ঘিরে। ফ্রান্সের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ীর বিপক্ষেই আগামী ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দিদিয়ের দেশমের শিষ্যরা।

মরক্কোর বিপক্ষে জয়ের পর দলের সাফল্যের মন্ত্রও তুলে ধরেন এমবাপে। তার ভাষায়, ‘এই ফ্রান্স দল একটি বিশ্বাস নিয়ে খেলে। আমাদের জন্য স্বস্তির একমাত্র ওষুধ হলো জয়। আমরা জয়ের দেখা না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাই। প্রতিপক্ষকে কোনো সুযোগ দিই না। জয়ই আমাদের একমাত্র তৃপ্তি।’

সেমিফাইনালের আগে এমবাপের দ্রুত সুস্থ হয়ে ওঠার খবর যেমন ফরাসি শিবিরে স্বস্তি ফিরিয়েছে, তেমনি তার আত্মবিশ্বাসী বার্তা বুঝিয়ে দিচ্ছেÑ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে এখনও পুরো শক্তি নিয়েই এগোতে প্রস্তুত ফ্রান্স।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা