× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতার আশঙ্কায় সারা দেশে পুলিশের সতর্ক অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ২৩:২৮ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। 

সোমবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে পুলিশ সদর দপ্তরের একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় (কি পয়েন্ট ইন্সটলেশন-কেপিআই) জামায়াত-শিবিরের তাণ্ডবের আশঙ্কা থেকে এই সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এদিন রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) মারা যান সাঈদী।

দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী রাত ৯টার পর ফেসবুক পোস্টে বলেন, ’কোরআনের পাখি ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন।’ 

আরও পড়ুন:

রবিবার বিকালে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউ-তে পাঠানো হয়।

তার মৃত্যুর খবরে হাসপাতাল চত্বরে ভিড় করেন জামায়াতের নেতা-কর্মীরা। পুলিশ তাদের সরে যেতে বললে উত্তেজনা দেখা দেয়। তখন পুলিশ সরে যায়।   

জামায়াত সূত্রে জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা বুধবার (১৬ আগস্ট ) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হতে পারে। তাকে দাফন করা হবে খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে। এই মাদ্রাসাটি তার প্রতিষ্ঠিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা