প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১২:৪৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৪:৪০ পিএম
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ফাইল ছবি
মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা দেলওয়ার হোসাইন সাইদীর গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মিন্টু রোডে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।
আরও পড়ুন:
খন্দকার গোলাম ফারুক বলেন, সোমবার রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান। তার মরদেহ নিয়ে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে। তারা পুলিশের ওপর আক্রমণ করে গাড়ি ভাঙচুর করেছে। তারা বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে।
তিনি বলেন, ফজর নামাজের পর জামায়াত-শিবিরের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দখল করে নেয়। ফেসবুকে লাইভ দিয়ে সবাইকে এখানে চলে আসতে বলে। পরে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সীমিত শক্তি প্রয়োগ করে।