প্রতীকী ছবি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বৃহস্পতিবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটির ইতিহাসে জোড়া ভূমিকম্প দুইটি অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হলেও, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর তালিকায় এগুলোর স্থান হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যের ভিত্তিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০টি ভূমিকম্পের একটি তালিকা প্রকাশ করেছে। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠকদের জন্য তা নিচে তুলে ধরা হলো:
ইতিহাসের ১০টি শক্তিশালী ভূমিকম্পের তালিকা
| ক্রম | মাত্রা | সাল | স্থান | নিহতের সংখ্যা |
| ১ | ৯.৫ | ১৯৬০ | বিওবিও, চিলি | ১,৬৫৫ জন |
| ২ | ৯.২ | ১৯৬৪ | আলাস্কা, যুক্তরাষ্ট্র | ১৩০ জন |
| ৩ | ৯.১ | ২০০৪ | সুমাত্রা, ইন্দোনেশিয়া | ২,৮০,০০০ জনের বেশি |
| ৪ | ৯.১ | ২০১১ | তোহোকু, জাপান | ১৫,০০০ জনের বেশি |
| ৫ | ৯.০ | ১৯৫২ | কামচাটকা, রাশিয়া | ১৫,০০০ জন পর্যন্ত |
| ৬ | ৮.৮ | ২০২৫ | কামচাটকা, রাশিয়া | ০ |
| ৭ | ৮.৮ | ২০১০ | বিওবিও, চিলি | ৫২৩ জন |
| ৮ | ৮.৮ | ১৯০৬ | এস্মেরালডাস, ইকুয়েডর | ১,৫০০ জন |
৯ | ৮.৭ | ১৯৬৫ | আলাস্কা, যুক্তরাষ্ট্র | ০ |
| ১০ | ৮.৬ | ১৯৫০ | অরুণাচল প্রদেশ, ভারত | ৭৮০ জন |