× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঞ্চে জীবনানন্দ দাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৫:৩৭ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৫:৪৪ পিএম

জীবনানন্দ দাশের মাল্যবান

জীবনানন্দ দাশের মাল্যবান

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান  কথাসাহিত্যিক ও কবি জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস ‘মাল্যবান’। তার জীবদ্দশায় প্রকাশ না পেলেও ১৯৭০ সালে মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয় উপন্যাসটি। মাল্যবান ও তার স্ত্রী উৎপলার দাম্পত্য জীবনের টানাপড়েন, একাকীত্ব, মানসিক দ্বন্দ্ব ও সম্পর্কের জটিল মনস্তত্ত্বকে কেন্দ্র করে নির্মিত এই উপন্যাসকে অনেকেই জীবনানন্দ ও  তার স্ত্রী লাবণ্য দাশের ব্যক্তিগত জীবনের আত্মজৈবনিক প্রতিফলন হিসেবে দেখেন।

এই কালজয়ী উপন্যাস অবলম্বনে নতুন নাটক ‘সম্‌+সার’ মঞ্চে আনছে থিয়েটার দল শূন্য। নাটকটির পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক।

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায়  অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। এরপর আগামীকাল ১৭ জুলাই একই ভেন্যুতে বিকাল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হবে দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী।

নাটকটি সম্পর্কে নির্দেশক খন্দকার রাকিবুল হক গণমাধ্যমকে বলেন, সমালোচকদের একটি বড় অংশ মনে করেন, জীবনানন্দ দাশ ‘মাল্যবান’-এ তার ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছেন। তবে ‘সম্‌+সার’-এ তারা সেই ব্যাখ্যার পরিবর্তে জীবনানন্দের সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গিকেই গুরুত্ব দিয়েছেন। তার ভাষায়, উপন্যাসে গল্পটি মূলত মাল্যবানের দৃষ্টিকোণ থেকে এগোলেও নাট্যরূপে স্বামী ও স্ত্রীÑ উভয় চরিত্রের অবস্থান এবং অনুভূতিকে সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।

তিনি আরও জানান, প্রযোজনাটির মূল উদ্দেশ্য নারী-পুরুষের সম্পর্কের দার্শনিক ও মনস্তাত্ত্বিক দিক নিয়ে দর্শকের মনে নতুন প্রশ্নের জন্ম দেওয়া। একই সঙ্গে আত্মোপলব্ধি, মানবিক পরিপক্বতা এবং সম্পর্কের দায়বোধের মতো জটিল বিষয়গুলোকে নাটকের মাধ্যমে অন্বেষণ করার চেষ্টা করা হয়েছে।

‘সম্‌+সার’ নাটকে মাল্যবান চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী এবং উৎপলা চরিত্রে রয়েছেন যাজ্ঞোসীনি মৌ। মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্নো, আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে অম্লান বিশ্বাস এবং পোশাক পরিকল্পনায় রয়েছেন রুবাইয়া জাবীন প্রিয়তা ও যাজ্ঞোসীনি মৌ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা