× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাডেমিক সংস্কারে ১৩ দফা দাবিতে জাকসুর অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৮:৩২ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৮:৪৮ পিএম

জাবিতে একাডেমিক সংস্কার ও ১৩ দফা দাবিতে শিক্ষার্থীদের ব্যানার-প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাবিতে একাডেমিক সংস্কার ও ১৩ দফা দাবিতে শিক্ষার্থীদের ব্যানার-প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ ও একাডেমিক সংস্কারের লক্ষ্যে ১৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

বিশ্ববিদ্যালয়ের পুরোনো রেজিস্ট্রার ভবনের সামনে বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি চালু, আন্তর্জাতিক জার্নাল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার নিশ্চিত করা, সেশনজট নিরসনে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও দ্রুত ফলাফল প্রকাশ, প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বৃদ্ধি, শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের সুযোগ সৃষ্টি এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে যন্ত্রপাতিভিত্তিক সার্টিফিকেট কোর্স চালু করা। 

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জনবল সংকট নিরসন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতিলেখক অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ, মানোন্নয়ন পরীক্ষায় জিপিএ ৩.২৫ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ, চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চালু, বিশেষ পরিস্থিতিতে অনার্স চূড়ান্ত বর্ষের বিশেষ পরীক্ষা নেওয়ার সুযোগ, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু এবং চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ১২টা থেকে কমিয়ে ১০টায় আনার দাবি জানানো হয়।

এ সময় জাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন বলেন, ক্যাম্পাসে একাডেমিক সংস্কার শিক্ষার্থীদের অনেক দিনের চাওয়া। আজ আমরা জাকসুর প্যাডের মাধ্যমে একাডেমিক কাউন্সিলের সব সদস্যের কাছে দাবিগুলো পৌঁছে দিয়েছি। আমরা তাঁদের প্রতি আহ্বান জানাই, যেন এই দাবিগুলো মেনে নিয়ে একাডেমিক সংস্কারের মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৈরি করা।

জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, “দীর্ঘ আট মাস পর আজ আমাদের একাডেমিক কাউন্সিল হচ্ছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। বারবার একটি প্রক্রিয়ার মধ্যে পড়ে শিক্ষার্থীদের দাবিগুলো আটকে যাচ্ছে, কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না। দ্রুত দাবি বাস্তবায়নের জন্যই আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি।

“আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যকর একাডেমিক ক্যালেন্ডার নেই, যার কারণে ৭৫ দিনের মধ্যে ফলাফল দেওয়ার কথা থাকলেও ছয় থেকে দশ মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। এক সেমিস্টার শেষ হয়ে আরেক সেমিস্টারের পরীক্ষা শুরু হলেও আগের ফলাফল পাওয়া যাচ্ছে না”।

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কোনো সংস্কৃতি নেই। আমরা চাই প্রাতিষ্ঠানিকভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর করবে বলে আশা করছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা