× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে এনসিপি, বৃষ্টির মধ্যেই অবস্থান

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৮:৪৪ পিএম

বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে অস্থান কর্মসূচি পালন করছেন নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং ডা. মাহমুদা মিতু। ছবি: ভিডিও থেকে

বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে অস্থান কর্মসূচি পালন করছেন নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং ডা. মাহমুদা মিতু। ছবি: ভিডিও থেকে

হবিগঞ্জে ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় এক ঘণ্টা বাদানুবাদ ও ধাক্কাধাক্কির পর পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন দলের নেতাকর্মীরা।

শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্য সংলগ্ন এলাকায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের রশিদপুরে পৌঁছান পাটওয়ারী, সারিজিসরা। সেখানে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে অস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

এর আগে, হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর মধ্যেই মৌলভীবাজার সার্কিট হাউস থেকে কেন্দ্রীয় নেতাদের বহর হবিগঞ্জের উদ্দেশে রওনা হলে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে পুলিশ বালুবাহী ট্রাক ও ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।

এ সময় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন।

প্রায় একঘণ্টা উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা চলে। একপর্যায়ে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে যাত্রা অব্যাহত রাখেন।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনাস্থলের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে পুলিশের সঙ্গে এনসিপি নেতাদের কথা বলতে এবং পরে ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। পাল্টা কর্মসূচি দেয় ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে বুধবার সকাল থেকে হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা