× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের বিরুদ্ধে জাবিতে লাল কার্ড প্রদর্শন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ ঘণ্টা আগে

আপডেট : ২১ ঘণ্টা আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বুধবার বিকাল সাড়ে তিনটায় মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বুধবার বিকাল সাড়ে তিনটায় মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদকের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি আয়োজন করেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘মাদককে লাল কার্ড বলি, মাদকমুক্ত দেশ গড়ি’-স্লোগানে বুধবার বিকাল সাড়ে তিনটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নবীন ব্যাচের (৫৫তম) শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন। 

এ সময় তারা সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে‎র আয়োজক এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম বলেন,  আমরা যদি সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, জনসচেতনতা তৈরি করি এবং মাদকবিরোধী আন্দোলনকে জোরদার করতে পারি তাহলে মাদকে রুখে দেওয়া সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে বিভিন্ন মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং দমনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এর পাশাপাশি সমাজের তরুণদের একত্রিত হয়ে এর বিরুদ্ধে কাজ করে যেতে হবে। তরুণদের সচেতনতাই মাদককে রুখে দিতে পারেন বলেও উল্লেখ করেন ওই নেতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা