শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১২:০৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬ ১২:০৯ পিএম
র্যাব-১ এর সদস্যরা ৭ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্রীপুরের সবুজবাগ এলাকা থেকে। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৬ জুন) রাত সোয়া ১১টার দিকে শ্রীপুরে পৌরসভার সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেনÑ রুমান ও মহসীন।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, র্যাব তথ্যপ্রযুক্তি এবং
র্যাব সদর দপ্তরের সহায়তায় জানতে পারে শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকার (ফরেস্ট রেঞ্জ
অফিসের পেছনে) খালেক গার্ডের বাড়িতে বিপুল পরিমাণ মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কতিপয় মাদক
ব্যবসায়ী অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে
মাদক ব্যবসায়ী রুমান ও মহসীনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা
উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলা থেকে
অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরসহ দেশের
বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরামূল্যে বিক্রয় করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের
জন্য তাদের উদ্ধারকৃত গাঁজাসহ শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।