× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে পাঁচস্থানে ১২টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

আপডেট : ১৪ মিনিট আগে

ঢাকার কেরানীগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে এক রাতে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। অপরজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার গার্মেন্টসপল্লীতে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত সোয়া ৯টার দিকে রুহিতপুর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে আগানগর সিনেমা হলের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এছাড়া রাত সোয়া ১০টার দিকে জনি টাওয়ার এলাকায় তিনটি এবং রাত সাড়ে ১০টার দিকে কদমতলী এলাকায় কাচ্চি ভাই রেস্তোরাঁর সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়। সব মিলিয়ে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে, পূর্ব আগানগরের গার্মেন্টসপল্লী এলাকায় বিস্ফোরণের ঘটনার পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। অন্যদিকে, রুহিতপুর এলাকায় বিস্ফোরণের পর মোকসেদ নামে একজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দারা দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রুহিতপুর এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক।


এদিকে, এসব চোরাগোপ্তা হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আপ্রাণ চেষ্টা করছেন।
এক রাতে বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা