× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

আপডেট : ১১ মিনিট আগে

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলা সদরের হাতিরপুল এলাকায় রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের পাশের একটি জঙ্গল থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। 

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল।

তিনি জানান, হাতিরপুল এলাকায় ককটেল রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের পাশের জঙ্গল থেকে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি আরও জানান, উদ্ধার করা ককটেলগুলোর জব্দতালিকা তৈরি করে সেগুলো রাণীনগর থানায় জমা দিয়েছে এসআরবির অভিযানিক দল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেলগুলো তাজা কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল আসবে। পরীক্ষার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ বিষয়ে এসআরবির পক্ষ থেকে কোনো বক্তব্য বা সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা