× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

রংপুর অফিস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২১:০২ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তার দাবি, গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি। তাই জুলাই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে গণভোটের রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু স্মরণ বা শ্রদ্ধা জানালেই দায়িত্ব শেষ হয় না। আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে শহীদ হয়েছেন, সেই বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়াই আমাদের দায়িত্ব।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের তিনটি দাবি ছিলÑ বিচার, সংস্কার ও নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত হলেও বিচার ও সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, আবু সাঈদ হত্যা মামলায় রায় হলেও তা কার্যকর হয়নি। রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে, তবে এর অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। দ্রুত আপিল শুনানি শেষ করে রায় কার্যকরের দাবি জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের দাবিও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শুধু রায় নয়, রায়ের বাস্তবায়নও দেখতে চায়। তার দাবি, আবু সাঈদ হত্যা মামলায় শেখ হাসিনাও আসামি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অন্যান্য মামলার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। তার দাবি, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার কেবল মৌখিকভাবে এটি বাস্তবায়নের কথা বলছে। সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে তিনি অভিযোগ করেন। তার মতে, শুধু শহীদ দিবস পালন নয়, গণভোটের রায়ের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ সময় এনসিপির সদস্য সচিব ও রংপুর আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা