× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরাদ্দ ভাগাভাগির জেরে এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

বরাদ্দ ভাগাভাগির জেরে এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

জামালপুর জেলার ইসলামপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে দলটির সংবর্ধনা অনুষ্ঠান ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এই ভাঙচুরের ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার মলমগঞ্জ মডেল কলেজে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের আসনে চেয়ারে বসা নিয়ে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি হয়। পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাকবাংলোতে যান এবং নতুন উপজেলা ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নামাজের প্রস্তুতি নেন। ঠিক এই সময়ে সংবর্ধনা অনুষ্ঠানের ওই বিশৃঙ্খলার জেরে একদল ক্ষুব্ধ কর্মী ডাকবাংলোর বাইরে পার্কিংয়ে থাকা তাদের দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং ভাঙচুর করে এলাকা ত্যাগ করে। 

অভ্যন্তরীণ এই কোন্দল ও হামলার নেপথ্য কারণ উল্লেখ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলছেন, এমপি সাহেব শারীরিকভাবে অসুস্থ। ঠিকমতো চলাফেরা করতে পারেন না, কথাও বলতে পারেন না। এই সুযোগে তার বড় মেয়ে উপজেলায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। টিআর, জিআরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ৩ কোটি টাকার কাজ হওয়ার কথা ছিল, যার কোনো কাজই মাঠপর্যায়ে হয়নি। সব বরাদ্দ তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন এবং তিনি শুরু থেকেই এসব দুর্নীতির প্রতিবাদ করে আসছেন। নবাব সাহেব আরও অভিযোগ করেন, মূলত এমপির মেয়ের নির্দেশেই তার ক্ষুব্ধ কর্মীরা এই হামলা চালিয়েছে। দুটি গাড়িই কালো রঙের থাকায় হামলাকারীরা প্রথমে ভুল করে এমপির গাড়ি এবং পরবর্তীতে তার নিজের গাড়িটি ভাঙচুর করে।

এদিকে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমরা যখন ভেতরে নতুন ইউএনও সাহেবের সঙ্গে পরিচিতিমূলক কথা বলছিলাম, তখন বাইরে কিছু দুষ্কৃতকারী আমাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ঘটনাটি ঘটিয়েছে।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনার পর বর্তমানে ওই এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে। ভাঙচুর হওয়া গাড়ি দুটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এই ঘটনার এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকেই কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা