× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একের পর এক অগ্নিকাণ্ড

নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে : ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১২:০৪ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৭:৪১ পিএম

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

চলতি মাসের শুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ভস্মীভূত রাজধানী ঢাকার বঙ্গবাজার মার্কেট। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকার নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। প্রশ্ন উঠেছে একের পর এক অগ্নিকাণ্ড নাশকতা কি না? ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এই প্রশ্নের জবাবে জানিয়েছেন, কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিউ সুপার মার্কেট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নির্বাপণে কাজ চলছে : ফায়ার ডিজি

খন্দকার গোলাম ফারুক বলেন, ঢাকায় মার্কেটগুলোর সামনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। তারা মার্কেটগুলোর সামনে সাদা পোশাকে নজরদারিতে থাকবেন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ৩০টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকায় একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কি না, গোয়েন্দা সংস্থাকে তা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করা মালামাল চোরের কবলে

শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টায় নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাইন উদ্দিন বলেন, ‘আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করব কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা