প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১১:০৪ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৭:৪১ পিএম
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টায় ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। সাংবাদিকদের বলেন, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে।
ধোঁয়ায় অসুস্থ কয়েকজন ফায়ার ফাইটার

ব্যবসায়ীদের আর্তনাদ, মালামাল সরাতে প্রাণপণ চেষ্টা
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। বলেন, নিউ সুপার মার্কেটে আগুন লাগার কারণ নিয়ে বলেন, ‘এখানে আগুন কেন লেগেছে তা আমরা এখনো জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু নির্বাপণ করতে পারিনি।’
ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ের জন্য আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পোহাতে হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।