প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৯ মিনিট আগে
আপডেট : ৬ মিনিট আগে
তিন দিনব্যাপী এ আয়োজনে ফ্যাশন, কসমেটিকস, গ্যাজেটস, খাবারসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবার সমাহার থাকবে। ছবি: আয়োজকদের সৌজন্যে
দেশীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন ব্র্যান্ডগুলোর পণ্য ও উদ্যোগ সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘উদ্যোক্তাদের মেলা ২০২৬’।
পদ্মা বাজারের (PaddaBazar) উদ্যোগে আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীর দক্ষিণ বনশ্রীর এ কে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই মেলা।
তিন দিনব্যাপী এ আয়োজনে ফ্যাশন, কসমেটিকস, গ্যাজেটস, খাবারসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবার সমাহার থাকবে। অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের ব্র্যান্ড ও পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি, নতুন ক্রেতা তৈরি এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির সুযোগ পাবেন।
আয়োজক প্রতিষ্ঠান পদ্মা বাজার জানিয়েছে, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রচারে অনলাইন মার্কেটিং, ডিজিটাল প্রচারণা, ফেসবুক পেজে ব্র্যান্ড পরিচিতি তুলে ধরা এবং ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রচারের উদ্যোগ থাকবে। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে।