× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্যোক্তা তৈরিতে যমুনা ব্যাংকের উদ্যোগ, তেঁতুলিয়ায় প্রশিক্ষণ সম্পন্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৬ মিনিট আগে

উদ্যোক্তা তৈরিতে যমুনা ব্যাংকের উদ্যোগ, তেঁতুলিয়ায় প্রশিক্ষণ সম্পন্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি আয়োজিত এ প্রশিক্ষণ ছিল ১০০ ঘণ্টাব্যাপী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের হেড অব এসএমই ডিভিশন (মার্কেটিং ইউনিট) নসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. রাশেদ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির রাজশাহী জোনের প্রধান মুহাম্মদ ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, “দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের কর্মকর্তারা ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা দেন। পরে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা