× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাম বাড়ছে সিগারেটের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

সিগারেটের প্রতীকী ছবি

সিগারেটের প্রতীকী ছবি

২০২৬-২৭ অর্থবছরে জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটে তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর লক্ষ্যে চার স্তরেই সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাজেটে ৬০টি নিত্যপণ্যসহ নানা ধরনের পণ্যে করছাড়ের কথা ভাবছে সরকার। তবে কিছু পণ্যে বসবে বাড়তি ভ্যাট। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

আরও পড়ুন
করের চাপে নিভবে ধোঁয়া

সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের ওপর বসছে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করা হতে পারে। সিগারেটের প্যাকেটে কিউআর কোড রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।

আরও পড়ুন
বাড়ছে করমুক্ত আয়ের সীমা

নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতিটি সিগারেটের প্যাকেটে (১০ শলাকা) সর্বনিম্ন ২ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। নিম্ন স্তরে ১০ শলাকার প্যাকেটের মূল্য ৬০ টাকা থেকে ২ টাকা বেড়ে ৬২ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। মধ্যম স্তরে ১০ শলাকার প্যাকেটের মূল্য ৮০ টাকা থেকে ১২ টাকা বেড়ে ৯২ টাকা হতে পারে। উচ্চ স্তরে ১০ শলাকার প্যাকেটের মূল্য ১৪০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা হতে পারে। অতি উচ্চ (প্রিমিয়াম) স্তরে ১০ শলাকার প্যাকেটের মূল্য ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বেড়ে ২১০ টাকা নির্ধারণ করা হতে পারে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা